
বাণী
মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, প্রধান শিক্ষক মহোদয়ের বাণী
বিসমিল্লাহির রাহমানির রাহিম। পূর্বদিকে যমুনা নদী ও পশ্চিমদিকে বাঙ্গালী নদী; এ দু'নদীর অববাহিকায় ১৯৪৮ সালে তদানীন্তন এ দরীদ্র জনগোষ্ঠীকে শিক্ষিত করার আশায় তৎকালীন সময়ের কিছু সুধীজন এগিয়ে এসেছিলেন এ প্রিয় প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করার জন্য। তৎপরবর্তী থেকে বহু সফল মানুষকে উপহার দিয়েছে এ প্রতিষ্ঠানটি। সে ধারাবাহিকতায় আমরা এখানে শিক্ষকতা করছি। শিক্ষকগণ অত্যন্ত সচেতন। শিক্ষকগণ কর্তব্য ও দায়িত্ব পরায়নতার সাথে শ্রেণি পাঠদান ও জাতীয় দিবস উদযাপণসহ যাবতীয় সহপাঠক্রমিক কার্যাবলী সম্পাদন করে আসছেন। মহান বিজয় দিবস ও স্বাধীনতা দিবসে ডিসপ্লেতে বেশ কয়েকবার উপজেলা সেরা হয়েছে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ২০১৫ সালে সেকায়েপ কর্তৃক উপজেলায় মাধ্যমিক পর্যায়ে সেরা প্রতিষ্ঠানের স্বীকৃতি প্রাপ্ত হয় এ প্রতিষ্ঠান। পাবলিক পরীক্ষার ফলাফল বরাবরই সন্তোষজনক। ২০১৭, ২০১৮, ২০১৯ সালে উপজেলায় মাধমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয় অত্র প্রতিষ্ঠান প্রধান। দেশের শ্রেষ্ঠ বিদ্যাপিঠগুলিতে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কৃতিত্বের সাথে উচ্চশিক্ষা লাভ করছে। একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ মানবসম্পদ তেরীতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ৩টি করে মোট ৯ টি শাখা এবং ৯ম ও ১০ম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক, ড্রেস মেকিং, ফুড প্রসেসিং ৪টি করে মোট ৮টি শাখা সর্বমোট ১৭টি শাখা চলমান। সুনামের সাথে এগিয়ে চলুক এ প্রিয় প্রতিষ্ঠানটি মহান আল্লাহ্ নিকট কামনা করি। আমীন।
মোঃ হুমায়ন কবির, সভাপতি মহোদয়ের বাণী
শিক্ষা জাতির মেরুদন্ড। শিশুর মেধা বিকাশে শিক্ষার বিকল্প নেই। শিশুর মেধা বিকাশে শিক্ষার বিকল্প নেই। সেই শিক্ষার ধারক ও বাহক শিক্ষকের এ মহান ব্রত পালনের জন্য সুষ্ঠু, সুন্দর পরিবেশ সমৃদ্ধ প্রকৃত আদর্শ স্কুল প্রয়োজন। শিক্ষকতা পেশায় নিয়োজিত শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উদারতা, ভ্রাতৃত্ব ও মমত্ববোধ, বৃদ্ধিবৃত্তি ও সৃজনশীল কর্মপন্থা উন্মেষের জন্য সরকার অঙ্গীকারবদ্ধ। শিক্ষার সার্বিক মান উন্নয়নে শিক্ষকমন্ডলীদের সাথে সাথে দক্ষ ও অভিজ্ঞ পরিচালনা পর্ষদ একান্ত অপরিহার্য। সেই লক্ষ্য পূরণের প্রায়সে আমার উপর অর্পিত হয়েছে সোনাতলা উপজেলার ঐতিহ্যবাহী হরিখালী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব। এ দায়িত্ববোধ থেকে সূধী, সুযোগ্য শিক্ষকমন্ডলী ও অভিভাবকের সমন্বিত আন্তরিক প্রচেষ্ঠায় এ প্রতিষ্ঠানকে সময়ের সাথে সাথে তাল মিলিয়ে নিয়ে যেতে চাই এর কাঙ্খিত লক্ষ্যে। যারা এ প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন তাঁদের আরও আন্তরিকতার সাথে এগিয়ে আসতে হবে। প্রতিষ্ঠালগ্ন থেকে যাদের নিরলস প্রচেষ্টায় বিদ্যারয়টি আজ এ পর্যায়ে এসেছে, সর্বোপরি তাদের প্রতি অভিনন্দন এবং যারা ইতিমধ্যেই পরলোগমন করেছেন তাদের রুহের মাগফেরাত কমনা করছি। আসুন, আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এ বিদ্যাপিঠের সুনাম উত্তরোত্তর বৃদ্ধির জন্য একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করি। আল্লাহ্ আমাদের সহায় হউন।
৭৬+
মোট শিক্ষার্থী
১+
শিক্ষক
১+
কর্মচারী
৪টি
ল্যাব
ছাত্র/ছাত্রীর সংখ্যা
৬৮
ষষ্ঠ
৮
নবম
শিক্ষকমণ্ডলী
আব্দুল করিম
প্রধান শিক্ষক
রহিমা খাতুন
সহকারী প্রধান শিক্ষক
মাসুদ রানা
গণিত শিক্ষক
ফাতেমা বেগম
বাংলা শিক্ষক
কামাল হোসেন
ইংরেজি শিক্ষক
কর্মচারীবৃন্দ
আবুল কাসেম
অফিস সহকারী
মোকলেসুর রহমান
হিসাবরক্ষক
জরিনা বিবি
আয়া
রফিক মিয়া
নিরাপত্তা প্রহরী
শফিক ইসলাম
দপ্তরি
ম্যানেজিং কমিটি
মো: আব্দুল বারি
সভাপতি
জামাল হোসেন
দাতা সদস্য
সেলিনা আক্তার
অভিভাবক সদস্য
আকবর আলী
শিক্ষক প্রতিনিধি
শাহিনুর ইসলাম
সদস্য সচিব
পিটিএ কমিটি
রাশেদা বেগম
সভাপতি
করিম শেখ
সহ-সভাপতি
নাসিমা খাতুন
সদস্য
বিল্লাল হোসেন
সদস্য
মরিয়ম নেসা
সদস্য
ফটো গ্যালারী
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
ল্যাবরেটরি ক্লাস
লাইব্রেরি কার্যক্রম
ক্লাসরুম
